দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার

দিনাজপুরে অপহরণ, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মূল আসামী মোঃ মুসা (২৭) ও তার কথিত স্ত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে দিনাজপুর শহরের কালিতলা সরদারপাড়া এলাকা সারেদ্বেশরী স্কুল সংলগ্ন মুন নামক এক ব্যক্তির বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২মে) বিকেলে দিনাজপুর কোতয়ালি থানায় আইডিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম।
পুলিশ জানায়, ফুলবাড়ী বাসিন্দা নিতাই চন্দ্র রায়ের ছেলে ধনঞ্জয় চন্দ্রকে ধৃত আসামীর কথিত স্ত্রী আয়েশা সিদ্দিকা প্রেমের ফাঁদে ফেলে  গত ২৩ এপ্রিল দিনাজপুর শহরের শেরশাহ মোড় এলাকা থেকে ধনঞ্জয় রায় ও তার বন্ধু হেমন্ত রায়কে অপহরণ করা হয়। পরে তাদের দিনাজপুর সদর উপজেলার ১ নং চেয়ের গাজী ইউনিয়নের বড়ইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থল থেকে ধৃত আসামীর ভাই মোঃ শাজাহানসহ কয়েকজনকে আটক করা হলেও মূল আসামী মোঃ মুসা পালিয়ে যান।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১মে)


রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা মোছাঃ আয়শা সিদ্দিকাকেও আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মোঃ মুসার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ধারালো রামদা, হাসুয়া, ছোরা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর