দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে‌ বিষ্ণুমূর্তি উদ্ধারসহ আটক ২

দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৬.৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ ২চোরাচালানকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
 মঙ্গলবার(১১মে) দুপুর ২টা ১০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আওলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামি মোঃ আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে দোকানের ভেতরে টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ৬.৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ আব্দুর রউফ (৬২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-গণগাঁও এবং গণি মিয়া (৫৪), পিতা-মৃত ফজর আলী, সাং-দগরাই খাটিয়াদীঘি, উভয় থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে।
 র‌্যাব জানায়


, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর