দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি

দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ম) বিকালে দিনাজপুর শহরের একাডেমি স্কুল থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে মর্ডান মোড়, বিএনপি'র প্রধান কার্যালয় এবং লিলি মোড় হয়ে সদর হাসপাতাল মোরে গিয়ে অবস্থান নেয়। এ সময় বক্তারা বলেন  দুর্দিনে যারা জুলুম নির্যাতনের শিকার হয়ে , ঘাত, প্রতিঘাত সহ্য করে , রাতের ঘুম হারাম করে ছাত্রদল করে এসেছে, তাদের কি কোন যোগ্যতা নাই? কমিটিতে থাকার মত। পূর্বের কমিটির সাথে সমন্বয় না করেই, কোন ধরনের যাচাই-বাছাই ও বিশ্লেষণ ছাড়াই একক সিদ্ধান্তে কমিটি বাস্তবায়ন কতটুকু আইন ও যুক্তিসঙ্গত? যতদিন পর্যন্ত আমাদের এই দাবি প্রধানমন্ত্রীর দপ্তর অব্দি না পৌঁছাবে এবং নতুন কমিটি বাতিল করে, পূর্বের কমিটির সাথে সমন্বয় করে পুনরায় কমিটি ঘোষণা না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।  সদর হাসপাতাল মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।এ সময় উপস্থিত ছিলেন  দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা মুনতাছির মিনার, জেলা ছাত্রদলের কর্মী এবং জেলা ছাত্রদলের একজন আহবায়ক প্রার্থী শাহ নেওয়াজ হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শোহানুর রহমান শোহান, দিনাজপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির হাসান রিসান ,১ নং সদস্য প্রমি, জেলা ছাত্রদলের প্রার্থী শাওন সরকারসহ আরো অনেকে। বিক্ষোভ কর্মসূচিটি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নুর ইসলাম।

Tag
আরও খবর