নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিশ্বকাপের আগে ঘরের মাঠেই সিরিজ হারল টাইগাররা

৫ অক্টোবর ভারতে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিটি দল শেষ সময়ের প্রস্তুতি সারছে। সেই লক্ষ্যেই নিজেদের হোম ভেন্যুতে নিউজিল্যান্ডকে ঢেকে এনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। তিন তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারে টাইগাররা।সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ২৫৪ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৪১.১ ওভারে ১৬৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। ৮৬ রানে হারে টাইগাররা। 

আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ।  স্কোর বোর্ডে মাত্র ৮ রান জমা হতেই সাজঘরে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া ওপেনার জাকির হাসান ও তানজিদ হাসান তামিম। 

দলকে খেলায় ফেরানোর আগেই আউট হন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ৩৫ রানে তিন উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর  রহিম।  চতুর্থ উইকেটে তারা ৫৩রানের জুটি গড়েন।  

একটা সময়ে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৩৭ রান। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ৩৪.৩ ওভারে ১৭১ রানেই অলআউট বাংলাদেশ। 

বাংলাদেশ দলের হয়ে ৮৪ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক শান্ত। এছাড়া ২১ রান করেন সাবেক মাহমুদউল্লাহ রিয়াদ। ১৮ রান করে করেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।

সিরিজ জয়ের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

টার্গেট তাড়ায় কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান করে নিউজিল্যান্ড। এরপর শরিফুলের দুই বলে ২ উইকেট হারায় কিউইরা। তৃতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ১১৮ বলে ৮১ রানের জুটি গড়েন উইল ইয়াং। 

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে