‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা

উপজেলায় এখন পর্যন্ত ৭৫.৪% এবং পৌরসভায় ৯২% টাইফয়েড টিকাদান সম্পন্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এর সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেব, সার্ভিলেন্স ইমিউনাইজেশন এর মেডিকেল অফিসার WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডাঃ মাহফুজুর রহমান,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ প্রমুখ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, শ্রীমঙ্গল উপজেলায় ৮৭ হাজার ৪৫৩ এবং পৌরসভায় ৭ হাজার৭৫২ টার্গেট ছিল। বুধবার (৫ নভেম্বর) পর্যন্ত উপজেলায় ৬৫ হাজার ৯৬২ এবং পৌরসভায় ৭ হাজার ১৯২ ভ্যাকসিন সম্পন্ন হয়েছে। গড়ে উপজেলায় ৭৫.৪% এবং পৌরসভায় ৯২.৮% টার্গেট সম্পন্ন হয়েছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক এবং নির্ধারিত ঠিকাদান কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম চলবে। এর মধ্যেই টার্গেট শতভাগ পূরণ করা সম্ভব হবে। 

উপজেলা র্নিবাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন জানান, ইতোমধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জাতীয় টাইফয়েড টিকাদান সম্পন্ন হয়েছে। বর্তমানে স্কুল বর্হিভূত শিশুদের মাঝে টিকাদান চলছে। যারা কোন কারণে শিক্ষা কেন্দ্রে টিকা নিতে পারেনি তারাও নিজ নিজ পাশ্ববর্তী টিকা কেন্দ্র থেকে এখন টিকা নিতে পারবে। এছাড়া ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদের নিকটস্থ নিজ নিজ টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার অনুরোধ জানান তিনি।  

সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর