জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মনোনয়ন পেয়ে আব্দুল বারীর অঙ্গীকার এমপি নয়, আজীবন জনগণের সেবক হতে এসেছি

সারাজীবন কাটিয়েছি জনসেবায়, তাই আবারও সেবক হিসাবে নিজেকে উৎসর্গ করতে এসেছি। এমপি নয় জনগণের সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চাই। কথা গুলো বলেন বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া জয়পুরহাট-২ আসনের (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) প্রার্থী সাবেক ডিসি এবং সাবেক সচিব আব্দুল বারী। জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে এক মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য কথা গুলো বলেন তিনি।


বুধবার (৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪ টার দিকে আক্কেলপুর পাইলটবালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদসহ আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি থেকে জয়পুরহাট-২ আসনর সদ্য মনোনয়ন পাওয়া সাবেক ডিসি ও সাবেক সচিব আব্দুল বারী বলেন, আমরা যারা বিএনপি করি সবাই এক পরিবারের সদস্য। কারও সাথে বৈরিতা নয়। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আমি সরকারি চাকুরী করে এসেছি। আজীবন নিজেকে জনসেবায় নিয়োজিত রেখেছি।


তাই শুধুমাত্র এমপি নয় জনগণের সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চাই। আবারও নিজেকে জনগণের সেবক হিসেবে উৎসর্গ করতে আপনাদের কাছে এসেছি।

আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে