শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র ইসলামপুরে দুই ইটভাটার মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার, রেস্কিউ সেন্টারে হস্তান্তর খামারিদের নিয়ে বেগমগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ঝিনাইগাতীতে জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ে আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় অবস্থিত রাজনগর ভূমি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভূমি অফিসের পেছনের জানালার কাঁচ ভেঙে পেট্রোল ও মবিল ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে তাদের পৌঁছানোর আগেই অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের বড় একটি অংশ পুড়ে যায়। এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থল শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম পরিদর্শন করেছেন। 


অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে জমির মালিকানা, খতিয়ান ও অন্যান্য ভূমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল পুড়ে যাওয়ায় বিপাকে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পুড়ে যাওয়া নথির বিকল্প কীভাবে পাওয়া যাবে এবং সাধারণ মানুষ কীভাবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।


এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।


ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন জানান, ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কোনো দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে সরকারি ভূমি অফিসে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag
আরও খবর