মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে একটি আহত সোনালী হনুমান (Golden Langur) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধা আনুমানিক ৭টার দিকে উপজেলার কামাসিদ এলাকায় হনুমানটিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে হনুমানটিকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন এলাকাবাসী। প্রথমে এর মুখে পানি দেওয়া হয় এবং প্রাথমিক পরিচর্যা ও চিকিৎসার উদ্দেশ্যে হনুমানটিকে এলাকার 'মা-বাবার দোয়া ভিলা'-এর বাসিন্দা হাজী মোঃ কুরুশ মিয়ার বাড়িতে নেওয়া হয়।
পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে অবহিত করেন হাজী মোঃ কুরুশ মিয়া। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। প্রাণীটিকে পর্যবেক্ষণ করে তাঁরা নিশ্চিত করেন যে এটি একটি বিরল প্রজাতির সোনালী হনুমান।
পরবর্তীতে আহত সোনালী হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার জন্য এটিকে জানকীছড়া রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্টরা জানান, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে বিলম্ব না করে নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ৯ মিনিট আগে
২ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ১০ মিনিট আগে