চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের গুজব, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনার কথায় সরকারের কিছু যায় আসে না: তথ্যপ্রতিমন্ত্রী শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হাতিয়ায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ে, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত ভূঁইফোড় সাংবাদিক জামাল উদ্দিন স্বপন

আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন



"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।


শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি এমপি হাফেজ রবিউল বাশারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, পিআইও, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


তিন দিনের কর্মসূচির ২য় দিন শুক্রবার নাকনা ও মাদারবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও ভ্রাম্যমান প্রচারনার ব্যবস্থা এবং শনিবার ৩য় ও সমাপনী দিনে স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে। 

আরও খবর