চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের গুজব, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনার কথায় সরকারের কিছু যায় আসে না: তথ্যপ্রতিমন্ত্রী শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হাতিয়ায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ে, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত ভূঁইফোড় সাংবাদিক জামাল উদ্দিন স্বপন

জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল

জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এ খাতকে রপ্তানিমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর প্রায় ২০টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হয়। অতিথিরা প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন।

Tag
আরও খবর




6b082398bba57-261126061832.webp
দাম বাড়ল সয়াবিন তেলের

২ ঘন্টা ৮ মিনিট আগে