চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের গুজব, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনার কথায় সরকারের কিছু যায় আসে না: তথ্যপ্রতিমন্ত্রী শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হাতিয়ায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ে, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত ভূঁইফোড় সাংবাদিক জামাল উদ্দিন স্বপন

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

 "রপ্তানিমুখী প্রাণিসম্পদে  গড়বো দেশ,  সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,  উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর)সকালে  উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সহ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামন কনক।

 অনুষ্ঠানে সভাপতিত্ব সহ স্বাগত বক্তব্য ও মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডা. সুব্রত কুমার বিশ্বাস ।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান  কবীর, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের শিক্ষক সিদ্দিকুল  ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি,   ভেটেরিনারি ওষুধ  কোম্পানির প্রতিনিধিবৃন্দ, প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, খামারীবৃন্দ প্রমুখ।

  উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের উৎসাহিতকরণ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।

এছাড়া আলোচনা সভায় দুর্যোগপ্রবন এলাকা হিসেবে শ্যামনগরের জন্য এনিম্যাল শেল্টার নির্মান, লবন সহনশীল ঘাস চাষের সম্প্রসারণের   প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।


Tag
আরও খবর