নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের গুজব, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
(২৬ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অবগত হয়েছেন যে গত ২৪-১১-২০২৬ ইং মঙ্গলবার দিবাগত গভীর রাতে কোন এক সময়ে নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোকানপাট ও বাড়ির ফেলে রাখা ময়লার স্তুপে কেবা কাহারা আগুন ধরিয়ে দেয় সেই আগুনের ছবি দূর থেকে একটি অসাধুচক্র ক্যামেরার মাধ্যমে ছবি এবং ভিডিও ধারণ করে সেটি এআই প্রযুক্তির মাধ্যমে বড় করে ফলাও আকারে প্রচার করার জন্য বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পৈত্রিক বাড়ি হওয়ার কারণে ড্রেনের পাশে পড়ে থাকা ময়লা আবর্জনার স্তুপে আগুন লাগার ছোট্ট একটি ঘটনাকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার এহেনও হীন মানসিকতা পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের কিছু লোক ঘটনাকে অপপ্রচার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করে। অথচ ঘটনাটি পুরোই ভিন্ন। উক্ত আগুনের ঘটনায় বগুড়া নাটোর মহাসড়কের পাশে অবস্থিত নন্দীগ্রাম উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়টির ভিতরে বাইরে এবং চারিপাশ কোথাও আগুনের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি বা দেখা যায়নি। যাহা দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন মিডিয়া সহ উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিষয়টি পর্যবেক্ষণ করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সমাজের দর্পণ আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই মিথ্যাচারের মুখোশ উন্মোচন করে সত্য তুলে ধরার জন্য আমরা নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীসহ এলাকাবাসী কে আপনারদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি।