ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

৮০ হাজার মার্কিন ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-11-2025 09:53:42 pm

কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে প্রায় ৮০ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে রয়টার্স বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য জানায়।


মন্ত্রণালয় জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা, চুরি সহ নানা অপরাধের কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৬ হাজার ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য, ১২ হাজার হামলার কারণে এবং আট হাজার ভিসা চুরির অভিযোগে বাতিল করা হয়েছে। এই তিনটি অপরাধই মোট বাতিলের প্রায় অর্ধেকের জন্য দায়ী।


গত আগস্ট মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ছয় হাজারের বেশি শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে যারা আইন লঙ্ঘন বা ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিলেন। এরমধ্যে অল্প সংখ্যক ‘সন্ত্রাসবাদে সমর্থন’ করার অভিযোগও ছিল।


এ ছাড়া, গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার কারণে অন্তত ছয়জনের ভিসা বাতিল করা হয়েছে। মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিপন্থি কর্মকাণ্ডের জন্য শত শত বা হাজার হাজার মানুষের ভিসা বাতিল করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশনায় বিদেশে কর্মরত মার্কিন কূটনীতিকদের সতর্ক থাকতে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব বা রাজনৈতিক সক্রিয়তার ইতিহাস রয়েছে তাদের ভিসা আবেদন বিষয়ে বিশেষ নজর দিতে হবে।


ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বৈধ ভিসাধারীসহ অনেক অভিবাসীকে বহিষ্কারের নজির সৃষ্টি করেছে।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে