রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরে কৃষি কর্মকর্তা মারধরের ঘটনায় ছাত্রদল নেতার গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুরের নকলা উপজেলায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধরের ঘটনায় জড়িত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


 ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নকলা উপজেলা পরিষদ ভবনের সামনে এবং বিকেলে জেলা খামারবাড়ি প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ, বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন এবং ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ অংশ নেন।


কর্মসূচিতে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুমকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি তারা ছয় দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা অন্যতম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, উপপরিচালক সালমা আক্তার, সিনিয়র মনিটরিং অফিসার খাইরুল আমিন শোয়েব ও ড. সালাহউদ্দিন কায়সার, শেরপুর জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীরসহ ভুক্তভোগী কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী।


উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে সরকারি কৃষি প্রণোদনা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলু উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে অফিসে প্রবেশ করে মারধর করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের হয়েছে।


পরে মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরদিনই কেন্দ্রীয় ছাত্রদল রাহাত হাসান কাইয়ুমকে সংগঠন থেকে বহিষ্কার করে।

Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে