শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

শ্রীমঙ্গলে মশক নিধক ফগার মেশিনের স্প্রেতে ৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

মোঃ আশিকুর রহমান চৌধুরী ( Contributor )

প্রকাশের সময়: 20-09-2026 08:42:54 pm

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানোর পর বিষাক্ত ধোঁয়ায় ৫ ছাত্রী গুরুতর আসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৩ জন জ্ঞান হারিয়ে ফেলেন এবং তীব্র শ্বাসকষ্টে ভুগছেন।  রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলেজ রোডস্থ শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

অসুস্থ শিক্ষার্থীদের শহরের একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর অসুস্থ শিক্ষার্থীরা হলেন-দশম  শ্রেণির ছাত্রী আতিকা, ফাইজা এবং সপ্তম শ্রেণির ছাত্রী আরিফা। অপর দুই শিক্ষার্থী সপ্তম  শ্রেণির রূপসা আক্তার মাহিয়া ও সাবিকুন্নাহার ব্যাপারী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে  গেছেন। 

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর  প্রাদুর্ভাব বাড়ায় শ্রীমঙ্গল পৌরসভা শহরজুড়ে মশক নিধন অভিযান শুরু করে। রোববার দুপুরে স্কুল চলাকালীন কোনো পূর্বঘোষণা ছাড়াই শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের চারপাশে ফগার  মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। বিষাক্ত ধোঁয়া এড়াতে শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করা হলেও জানালার ফাঁক দিয়ে ভেতরে বাষ্প ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে বিষাক্ত বাতাসে শ্রেণিকক্ষ ও আশপাশ ভরে গেলে শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। 

অসুস্থ এক শিক্ষার্থী আকুতি জানিয়ে বলে, মশার ওষুধ দেওয়ার সময় আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সবাই কাশতে কাশতে অস্থির হয়ে পড়ি। হঠাৎ বান্ধবী মাথা ঘুরে পড়ে গেলে আমরা শিক্ষকদের জানাই। 

হাসপাতালে চিকিৎসাধীন আতিকার চাচা শেখ মোহাম্মদ জালাল মিয় বলেন, খবর পেয়ে গিয়ে দেখি ভাতিজির নাক-মুখ বন্ধ হয়ে আসছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিই। কিন্তু সমময়তো সরকারি অ্যাম্বুলেন্স কিংবা কাঙ্খিত চিকিৎসা পাওয়া যায়নি। চিকিৎসকরা দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পরার্মশ দেন। ক্ষুব্ধ অভিভাবকরা বলেন, পৌর কর্তৃপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্লাস শেষে বা ছুটির পর ওষুধ স্প্রে করতে পারত। অদূরদর্শিতার কারণে আজ শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়েছে। 

শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর জানান, স্কুল চলাকালীন ওষুধ ছিটানোর বিষয়ে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে দ্রুত অভিভাবকদের জানিয়ে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, মশার ওষুধের বিষাক্ত ধোঁয়া থেকেই ছাত্রীরা মারাত্মক শ্বাসকষ্টে আক্রান্ত হয়। ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। 

ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, এ বিষয়টি জানা নেই, এখন জানলাম। তবে ভবিষ্যতে যেন সবসময় স্কুল ছুটির পরই ওষুধ স্প্রে করা হয়, তা নিশ্চিত করা হবে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
Tag
আরও খবর