জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১

কুরবানিতে ট্যানারি মালিকদের ছাড় দিলেও নীতির সঙ্গে আপস নয়

পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশের স্বার্থে আপস না করে একটি মানমাত্রা নির্ধারণ করে আমরা ট্যানারি মালিকদের কিছুটা ছাড় দিতে পারব। তবে মৌলিক কোনো জায়গায় এ ছাড় পাবে না। যে আমরা পরিবেশের ক্ষতি করছি, জনস্বাস্থ্যকে আরও ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছি এ ধরনের নীতির সঙ্গে কোনো আপস হবে না। তবে আমরা চেষ্টা করব এই শিল্পটা যাতে সচল থাকে। আমরা এমন কোনো ছাড় দেব না যার ফলে মানুষের ক্ষতি, পরিবেশের ক্ষতি, জনস্বাস্থ্যের ক্ষতির কোনো লাইসেন্স দেব না। যেহেতু সামনে কুরবানি চলে আসছে, এ সময়টায় ট্যানারিতে একটা চাপ থাকে। তাই আমরা ট্যানারি মালিকদের কিছুটা ছাড় দিয়ে এ শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে নীতিগতভাবে আমরা কাউকে ছাড় দেব না।বুধবার বিকালে সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীর হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপিকে কার্যকর করার মাধ্যমে এলডব্লিউজি সনদ অর্জন এবং সম্ভাবনাময় চামড়া শিল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ট্যানারি শিল্পের সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন।

সভায় সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, আমরা ট্যানারি মালিক, বিসিক ও শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে তাদের সমস্যা চিহ্নিত করেছি। এসব সমস্যার কারণে আমাদের পরিবেশ, জনস্বাস্থ্য ও সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সে বিষয়ে সবাই একমত। পরবর্তীতে আমরা আবারো বসে এসব সমস্যা সমাধানের জন্য আলোচনা করব।

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, কার্যকর সিইটিপি তৈরি করতে না পারায় চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল আটকে দেওয়া হয়েছে। এরপর প্রতিষ্ঠানটিকে ব্লকলিস্ট করা হবে যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ব্যবসা করতে না পারে।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। আমরা সমস্যাগুলো চিহ্নিত করছি। একটি নতুন বাড়ি তৈরি করা যতটুকু সহজ সেখানে একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে করা অনেক কঠিন। আমরা অকার্যকর সিইটিপিকে কিভাবে কার্যকর করা যায় এজন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হব।

আয়োজিত মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়সহ বিভিন্ন ট্যানারির মালিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে