আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে সচেতনতা মূলক ক্যাম্পেন পরিচালনা

পিরোজপুরে কিশোর গ্যাং, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে জেলা ছাত্রদল। রবিবার (২ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় সংগঠনটির সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতারা স্কুল চলাকালীন সময়ে বাইরে অবস্থান করা কিছু শিক্ষার্থীকে বিদ্যালয়ে ফেরত পাঠান এবং তাদের গ্যাং কার্যক্রম বা অপরাধমূলক কাজে জড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেন। পরে তারা বিভিন্ন স্কুল পরিদর্শন করে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, কিশোর অপরাধ এখন সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের সঠিক পথে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলে এগিয়ে আসা জরুরি। সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কর্মসূচি পরিচালনা করছি, এটি ধারাবাহিকভাবে চলবে। শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার আগে যেন রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ায়, সে বিষয়েও সংগঠনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হবে। পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জেলা ছাত্রদলের উদ্যোগকে প্রশংসা জানিয়ে বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে এমন সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। পুলিশও সমন্বিতভাবে এই কার্যক্রমকে আরও জোরদার করছে।
Tag
আরও খবর