বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

ববি নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাহেদ-ওয়াহেদ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির উপদেষ্টা একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল আলিম বছির ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াহিদুর রহমানের অনুমোদনে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জীবনানন্দ দাশ হলে উক্ত কমিটি ঘোষণা করা হয়। 


ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহেদুল ইসলাম সাহেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াহেদ মির্জা।


সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন জান্নাতুল ফেরদাউস সুপ্তি, মোঃ রায়হান, রাকিব হোসেন, বিজয় দাস, মোহাম্মদ রাসেল ও মোঃ শাহাদাত হোসেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জেসমিন আক্তার মিতু, পারভেজ উদ্দিন রিফাত, নাহাদিয়া নওশিন, ফাতেমা তুর নুর মীম ও মোঃ জহিরউদ্দিন।


সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী, আরিফুল আজিজ, সাফায়েত হোসেন সিফাত, ইফতেখার আহমেদ সিহাব, মোঃ ইউনুস, তানভীর হাসান লেই, পহেলি দাস, পূর্ণ মজুমদার ও সিদরাতুল মুনতাহা।


কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছেন ইসতিয়াক, সহ- কোষাধ্যক্ষ মোহনা ইসলাম (১৩ তম)।

প্রচার সম্পাদক ফখরুল ইসলাম ফাহাদ, উপ-প্রচার সম্পাদক ইমন হোসেন।

দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, উপ-দপ্তর সম্পাদক রাদিয়া সুলতানা খানম।

ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইউসুফ আলী তাওহীদ, আইটি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুজাহিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক আরিনা, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা হুমাইরা মুনা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরাফাত হোসাইন, এবং উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৃণা রানী দেবী দায়িত্ব পেয়েছেন।


নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা বলেন, “নোয়াখালী জেলা থেকে আগত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”


উপদেষ্টামণ্ডলী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনটির সফলতা কামনা করেছেন।

Tag
আরও খবর