কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

আগামী ১১নভেম্বর ঢাকায় অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে পীরগাছায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মতামতের প্রেরিত চিঠি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১১ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে রংপুরের পীরগাছায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের প্রস্তুতিসভামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সমতুল্যাহ’র সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মাওলানা শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খোকন।

উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সুমন চাকি, রংপুর জেলা সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন মন্ডল, গাইবান্ধা জেলা সভাপতি মোজাফ্ফর হোসেন, পীরগাছা উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ আকবার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলার রহমান, দপ্তর সম্পাদক অনন্ত কুমার, গোবিন্দগঞ্জ উপজেলার সদস্য কপিরুল ইসলাম রানা সহ উপজেলার বেসরকারি প্রাথমিক শিক্ষকবৃন্দ। 

উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সমতুল্যাহ বলেন, ২০১৬ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। তৎকালীন সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। সারাদেশে চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পীরগাছা উপজেলায় প্রায় ৮০টি বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী রয়েছে প্রায় ৩৫০জন। অনেক শিক্ষক অবসরে গেছেন। অনেকের বয়স শেষ হয়েছে। অনেকে মারা গেছেন। তবুও আমাদের জাতীয়করণ করা হচ্ছে না। আমরা মানবেতর জীবনযাপন করছি। তিনি আরও বলেন, যদি ১১ নভেম্বর আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচি পালন করব। 

আরও খবর