বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তেজনা


সাতক্ষীরা-৩  আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার কাকবাসিয়া মৎস্য সেট এলাকায় আনুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


বক্তারা অভিযোগ করেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জনদরদি নেতা আলহাজ্ব প্রফেসর ডাঃ শহিদুল আলমকে বঞ্চিত করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন দেওয়া হয়েছে—যা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী। তারা অবিলম্বে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডাঃ শহিদুল আলমকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।


আনুলিয়া ইউনিয়ন সার্স কমিটির সদস্য মুছা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—মেম্বার মোক্তার আলী, সার্স কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, শাহিনুর ঢালী, আবির হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা অসীম আকরাম, উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আঃ লতিফ, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক এবাদুল গাজী, ওয়ার্ড সেক্রেটারি হাফিজুল ইসলাম, এছমাইল হোসেন, কেনা ও রমজান আলী প্রমুখ।


সমাবেশ শেষে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারীরা তাদের দাবি আদায়ের শপথ নেন এবং এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

Tag
আরও খবর