নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপির অভিযোগের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

‘মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে’- বিএনপির এমন অভিযোগের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আসন্ন আশুরা ও বড় দুটি দলের সমাবেশে সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সন্দেহজনক ব্যক্তি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে, যা পুলিশের নিয়মিত অভিযানেরই অংশ।বৃহস্পতিবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সাংবাদিকরা ডিএমপি কমিশনারের কাছে জানতে চান, গতকাল (বুধবার) সন্ধ্যার পর থেকে রাতের বেলায় বিভিন্ন জায়গায় রেড দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে।


জবাবে ডিএমপি কমিশনার বলেন, দিন-রাত ২৪ ঘণ্টাই আমাদের চেকপোস্ট আছে। ২০১৫ সালে মহরমের সময় তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে। এখন মিছিলের প্রস্তুতি চলছে, আমরা সেই জঙ্গি হামলার কথা ভুলে যাইনি। কাল (শুক্রবার) বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ। এখানে যে কেউ বা কোনো কুচক্রী মহল বাইরে থেকে এসে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমাদের চেকপোস্ট স্থাপন এবং সন্দেহজনক ব্যক্তি ও মামলা-ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে। এটা নিয়মিত অভিযানের অংশ, এটা বর্তমানে করা হচ্ছে, ভবিষ্যতেও আমরা করব।


এ সময় মোবাইল তল্লাশি করে বিএনপি খোঁজা হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে ডিএমপিপ্রধান বলেন, আমার কোনো সদস্যের বিরুদ্ধে যদি এ রকম অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে অভিযানে নামিনি।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে