নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পথে বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৬ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা।

সোমবার শ্রীলংকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠে গেল সাকিবরা। পয়েন্ট টেবিলে সেরা আটে থেকে বিশ্বকাপ শেষ করতে পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ। 

আজ আগে ব্যাট করে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৯০ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৮০ রান করার পাশাপাশি ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন অধিনায়ক সাকিব আল হাসান। 

সোমবার ভারতের দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ২৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

দলের হয়ে ১০৫ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১০৮ রান করেন আসালাঙ্কা। এছাড়া ৪১ রান করে করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা।

২৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ২.১ ওভারে দলীয় ১৭ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৫ বলে ৯ রানে ফেরেন।  

দলীয় ৪১ রানে শ্রীলংকান তারকা পেসার মাদুশঙ্কার দারুণ এক ইয়র্কার লিটনের বুটে লাগে। আম্পায়ার মারাই এরাসমাস আউট দিতে বেশি সময় নেননি। নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলার পর রিভিউ নেওয়া থেকে বিরত থাকেন লিটন দাস। ২২ বলে দুই চার আর দুই ছক্কায় ২৩ রানে ফেরেন লিটন।

এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে তারা ১৪৯ বলে ১৬৯ রানের জুটি গড়েন। এই জুটিতেই জোড়া ফিফটি তুলে নেন। ৬৫ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ৮০ রান করে ফিরেছেন সাকিব। ১০১ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৯০ রান করে ফেরেন শান্ত।

এরপর মুশফিকুর রহিম (১০), মাহমুদউল্লাহ রিয়াদ (২২), মেহেদি হাসান মিরাজ (৩) আউট হলেও তানজিদ হাসান সাকিবকে সঙ্গে নিয়ে দলকে ৫৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দেন তাওহিদ হৃদয়। তিনি ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

আরও খবর