নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড: ৭ ক্যাটাগরিতে পুরস্কার জিতল বিকাশ

গ্রাহকদের জীবন সহজ করার লক্ষ্যে উদ্ভাবনী সেবা যুক্ত করে ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২৩’ -এ ৭ ক্যাটাগরির ৫টিতে বিজয়ী ও ২টিতে ‘অনারেবল মেনশন’ পেয়ে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।


অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক -এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা এবং সিইও কামাল কাদীর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিকাশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।বাংলাদেশ ফিনটেক ফোরাম আয়োজিত এই প্রতিযোগিতায় এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ফিনটেক ইনোভেশন অব দ্যা ইয়ার পুরস্কার পেয়েছে ‘বিকাশ জেনারেশন’। আর্থিক অন্তর্ভুক্তি (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) ক্যাটাগরিতে এবং বিনিয়োগ (ইনভেস্টমেন্ট) দুটি ক্যাটাগরিতে বিকাশের ‘এক অ্যাপে পাঁচ সেভিংস’ সেরা পুরস্কার জিতেছে। ডিজিটাল লেনডিং ক্যাটাগরিতে বিকাশের ‘ডিজিটাল ন্যানো লোন’, রেমিট্যান্স সেবা ক্যাটাগরিতে ‘বিকাশ-পেওনিয়ার’ বর্ষসেরা পুরস্কার পায়। এছাড়া প্রযুক্তি (টেক) ক্যাটাগরিতে ‘বিকাশ লয়্যালিটি’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘বিকাশ সাইনার্জি’ পেয়েছে ‘অনারেবল মেনশন’।


পুরস্কার গ্রহণের পাশাপাশি দিনব্যাপি আয়োজিত ফিনটেক সামিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার-এর সঞ্চালনায় ‘ফায়ারসাইড চ্যাট’-এ বিকাশের সিইও কামাল কাদীর আলোচনা করেন ‘বাংলাদেশের ক্ষমতায়ন: ফিনটেক যেভাবে আর্থিক খাতের ভবিষ্যৎ নির্ধারণ করছে’ বিষয়ের ওপর। এছাড়া দেশ-বিদেশের ফিনটেক বিশেষজ্ঞরা আগামীর বাংলাদেশের ফিনটেকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা করেন।বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্বিতীয় বারের মতো এই অ্যাওয়ার্ড আয়োজন করেছে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ১০০টিরও বেশি আর্থিক সেবা নিয়ে সেরা হওয়ার প্রতিযোগিতায় শামিল হয়। ঢাকার একটি হোটেলে ১১টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮টি আর্থিক সেবা পুরস্কার জেতে।


উল্লেখ্য, বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২১-এ বিভিন্ন ক্যাটাগরির ৪টিতে বিজয়ী ও ৩টিতে ‘অনারেবল মেনশন’ সহ ৭টি পুরস্কার অর্জন করেছিল বিকাশ।



Tag
আরও খবর