নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত কক্সবাজার

দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হবে কক্সবাজারে। প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যলয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উৎযাপন কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 


এবার ১৫১টি প্রতিমা ও ১৭০ টি ঘট পূজা মিলিয়ে জেলায় ৩২১ টি মণ্ডপে চলছে দুর্গাপূজা। দেশের সবচেয়ে বড় এই বিসর্জন অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্নে করতে বিসর্জনের দিন শোভাযাত্রায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। সভায় নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন শেষ করার বিষয়ে গুরুত্বারুপ করা হয়। পাশাপাশি বৈষম্যহীন সমাজ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। 


এসময় আরো বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৯ ইসিবি কক্সবাজারের অধিনায়ক লে: কর্ণেল তানভীর আহমেদ , পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান , জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর , জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) উদয় শংকর পাল মিঠু ,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দীপক শর্মা দিপু ছাত্র প্রতিনিধি সাহিদুল ওয়াহিদ সাহেদ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

Tag
আরও খবর