নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কলাতলী ডলফিন মোড়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান, ঘন্টা পর আবারো দখলে

কক্সবাজার শহরের কলাতলীতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এবং পুলিশ। এসময় ফুটপাতে থাকা অবৈধ ঝুপড়ি দোকান এবং ভ্যানগুলো সরিয়ে দেওয়া হয়। 


রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কলাতলী ডলফিন মোড়ে পর্যটক এবং স্থানীয়দের হাঁটাচলায় সমস্যার সৃষ্টি করায় এ অভিযান পরিচালনা করা হয়। 


এসময় কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজার পর্যটন জোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা কলাতলী ডলফিন মোড়। এ মোড়টি সুন্দর থাকুক এটি পর্যটক এবং স্থানীয় উভয়েরই দাবি। তাই বাংলাদেশ সেনাবাহিনীর ২ টি টিম এবং পুলিশ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই এলাকাটির সৌন্দর্য রক্ষার্থে ফলোআপ করা হবে। 


এর আগে দুই দফা ডলফিন মোড় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনের অবৈধ ঝুপড়ি এবং ভ্যান উচ্ছেদ অভিযান করে সরিয়ে ফেলা হয়। এক দফা উচ্ছেদ করে সবুজায়নও করা হয়। তবে উচ্ছেদ করার পরপরই আবারো অমান্য করে বসে যেতো ঝুপড়িগুলো।


এবিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী বলেন, উচ্ছেদের পর আবার যেন দোকানগুলো বসতে না পারে বারবার তদারকি করা হবে। যদি আইন অমান্য করে তাহলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে আইনানুগ ব্যবস্থা নিবেন।


এদিকে রাত এগারোটার দিকে কলাতলীতে গিয়ে দেখা গেছে আবারো উঠিয়ে নিয়ে যাওয়া ঝুপড়ি দোকান এবং ভ্যান বসিয়ে ব্যবসা করা হচ্ছে। যেন আগের অবস্থায় ফিরে এসেছে কলাতলী।

Tag
আরও খবর