নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তারেক রহমান হবে পরবর্তী প্রধানমন্ত্রী- জেলা বিএনপি সভাপতি শাহজাহান

 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টেকনাফ উপজেলার আওতাধীন বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখার ৯ ও ১০ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বাহারছড়ার যুবদলের নেতাকর্মীদের ঢল নামে। বহুবছর পর কোন আতঙ্ক ছাড়াই বড় পরিসরে সমাবেশ করায় জাতীয়তাবাদী কর্মীদের মাঝে জৌলুস দেখা যায়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। এসময় বিশাল সমাবেশে ছাত্রজনতা সহ ১৭ বছরের সকল গুম খুনের বিচারের দাবী করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজাহান বলেন, "ছাত্রজনতার বিজয়কে চুড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশে আজ সবাই নিরাপদ মনে করছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারে।"


এসময় শাহজাহান বিনাভোটে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি করে বলেন, লুটপাট ও দূর্নীতি করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তা আর হতে দেওয়া হবে না। জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে হবে।


শেখ হাসিনার নির্দেশে ওসি প্রদীপ টেকনাফে হত্যাকান্ড চালিয়েছে দাবী করে তিনি বলেন, আওয়ামী লীগ ও মাদক সম্রাটদের আশ্রয় দিয়েছে শেখ হাসিনা সরকার।


তিনি আরো বলেন আমাদের ডঃ ইউনুছের সরকারকে সহযোগিতা করতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার পরামর্শও দেন জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী। 


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান তুলে ধরে সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজাহান বলেন, তারেক রহমান হবে পরবর্তী প্রধানমন্ত্রী।


বাহারছড়াবাসীর উন্নয়নের জন্য মেরীনড্রাইভ, এল জি ইডি রাস্তা, মসজিদ,মাদ্রাসা, স্কুল ও সাইক্লোন শেল্টার করে দিয়েছিলাম। আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হলে এই জনপদের আরো উন্নয়ন হবে। মানুষের মাঝে শান্তি ফিরে আসবে। সবাইকে পরিবর্তন হতে হবে। মানুষের সেবা করতে হবে। 


বাহারছড়া উত্তর শাখা যুবদলের আহবায়ক মোঃ সেলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এড সলিমুল মোস্তফা। প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী। 


বক্তব্য রাখেন বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ছৈয়দ হোছাইন মেম্বার, সাধারণ সম্পাদক ছৈয়দ আহমদ, টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল হুদা, মোঃ রফিক। বাহারছড়া উত্তর শাখা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন জয় ও যুগ্ন আহবায়ক মোঃ সোহেল রানার পরিচালনায় আরো বক্তব্য রাখেন উত্তর শাখা যুবদলের সিঃ যুগ্ন-আহবায়ক মোঃ জুবায়ের, যুগ্ন-আহবায়ক সরওয়ার কামাল, হায়দার, ইলিয়াস, জসিম, আলমগীর, শাদাত হোসেন সাদ্দাম, ছাত্রদল নেতা বাহার মিয়া, কায়সারসহ প্রমুখ।

Tag
আরও খবর