নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি ও সম্প্রীতির সংলাপ

আগামী ০৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায়, পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শান্তি ও সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হবে। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় ইউথ এঙ্গেজমেন্ট ফর ডেমোক্রেসি কর্মসূচির অধীনে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করছে। সংলাপের বিষয় শান্তি, ও সামাজিক সম্প্রীতি । এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আমরা কিভাবে মানবাধিকার, গণতন্ত্র, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে সবার জন্য একটি সহিংসতা মুক্ত, শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং টেকসই সমাজ বিনির্মাণ করতে পারি এই নিয়ে আলোচনা হবে।


ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী বলেন 


একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, সহিংসতা মুক্ত এবং টেকসই সমাজ বিনির্মাণে মানবাধিকার, গণতন্ত্র, ও ন্যায় বিচারের গুরুত্ব অপরিসীম। শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের মুরব্বিদের জ্ঞান, অভিজ্ঞতা, এবং পরামর্শও অত্যন্ত মূল্যবান। ভিন্ন ধর্ম, বর্ণ, ও প্রজন্মের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক সংহতি বজায় রাখা অত্যন্ত জরুরি।


তিনি আরও বলেন কক্সবাজারকে শান্তিপূর্ণ করতে হলে সবার মতামত এবং অংশগ্রহণ জরুরি। কাউকে বাদ দিয়ে নয়, সবাই মিলে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, সহিংসতা মুক্ত এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে পারি । তিনি সবাইকে এই সংলাপে যোগ দিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে অনুরোধ করেছেন।

Tag
আরও খবর