নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের পাশে দাঁড়ালো সিবিআইইউ কর্তৃপক্ষ

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া বয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারে আর্থিক অনুদান দিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।


কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণের নিজস্ব উদ্যোগে রামু উপজেলার গর্জনিয়া, বাইশারী, কচ্ছপিয়া ও ইসলামপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়। 


বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার রায়হাতুল গীর কসবা এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী হেলাল, সাঈদী, সাজ্জাদ, নুর ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহজাহান।


কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, আইন বিভাগের সিনিয়র লেকচারার নাজিয়া আকতার রিতা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আনান্দেব বড়ুয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আতাউল্লাহ খালেদ, ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার আদিল ইলাহী, বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক রাজিদুক হক, প্রমুখ শিক্ষকদের এর অক্লান্ত পরিশ্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সহযোগিতায় এই মহতী কার্যক্রম পরিচালিত হয়। 


আইন বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সাঈদীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ নুর। 


অনুদান প্রদান পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষক রায়হাতুল গীর কসবা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, আমরা আপনাদেরকে অনুদান দিতে আসি নাই, আপনাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য দেখা করতে এসেছি মাত্র।

Tag
আরও খবর