নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৮

কক্সবাজার সদরে যৌথ বাহিনী অভিযানে অস্ত্রসহ ৮জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে সদরের পিএমখালি ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি অস্ত্র, ৩টি এক নলা বন্দুক, ২টি এলজি, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, ৫টি দা, ১টি চেইন, ১টি চাইনিজ কুড়াল ও ২টি কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেফতার হলেন,কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) এবং আব্দুল আজিজ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন,র‍্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)আবুল কালাম চৌধুরী।

তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও তার বাহিনী অবস্থানের খবর পাই আমরা।এই তথ্যের ভিত্তিতে আমরা পিএমখালীর দুইটি দুটি বাড়ি ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘণ্টা পরিচালিত এ অভিযানে দুইটি ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি এবং বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসময় ৮জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার ব্যাক্তিরা মূলত,বিগত কয়েক বছর ধরে তাদের নিজ এলাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধ করতো।এছাড়াও তারা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো।

তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Tag
আরও খবর