নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার সমিতির পাড়ায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

কক্সবাজার শহরের সমিতিপাড়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুকান্ত নামের এক যুবক নিহত হছেন। তিনি আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল।

নিহত সুকান্ত (১৫) সমিতিপাড়া এলাকার বাসিন্দা সুকুমারের ছেলে। তিনি সেলুনে কাজ করতেন।


কাউন্সিলর আকতার কামাল বলেন, সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার কিছু সংখ্যক লোকজনের মাঝে দফায়-দফায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ, অগ্নিসংযোগে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে সুকান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



আক্তার কামালের স্ত্রী কামরুন্নেছা বলেন, সংঘর্ষের সময় ছেলেটা আহত হয়ে বাঁচার জন্য আকুতি করছিল। আমাকে মা সম্বোধন করে হাসপাতালে নেয়ার জন্য আর্তনাদ করে কাঁদছিল। আমি তাকে টমটমে (ইজিবাইক) করে হাসপাতালে আনলে সন্ত্রাসীরা পথ অবরোধ করে আমাকেও মারধর করে। সুকান্তকে হাসপাতালে এনে চিকিৎসা দেয়ার একদিন পর বুধবার সন্ধ্যায় মারা যান।


এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামানকে মুঠোফোনে কল দেয়া হলে সাড়া না দেয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tag
আরও খবর