নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে ৩ মাদক কারবারির যাবজ্জীবন

কক্সবাজারে তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।


বুধবার (২৮ আগস্ট) জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


সাজাপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে বজরুজ মিয়া (৫১), বালুখালী পূর্বপাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৩) ও পালংখালী আঞ্জুমান পাড়া এলাকার আবুল মঞ্জুরের ছেলে ছৈয়দুল বশর প্রকাশ ছৈয়দ উল্লাহ (৪০)।


আদালতের সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান রেজা বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন।


মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালে ২৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে বিজিবি। এ ঘটনায় বিজিবির হাবিলদার আবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারায় উখিয়া থানায় একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১০ জুন আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। আদালত অভিযোগপত্র গ্রহণ করে একই বছর ১৮ অক্টোবর। পরে ৯ জন সাক্ষী ও চারজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে এ রায় দেন।


আসামিপক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক বলেন, আমরা ন্যায়বিচার বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

আরও খবর