নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খুরুশকুলের ডেইরি ফার্মে মধ্যরাতে ডাকাতি, বাছুর সহ ৫ গরু লুট

 কক্সবাজারের খুরুশকুলের বাঁকখালী নদীর নিকটবর্তী একটি ডেইরি ফার্মে সশস্ত্র একটি দল হানা দিয়ে বাছুর সহ ৫ টি গরু লুট করে নিয়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির ৫ কর্মচারি গুরুতর আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।


কক্সবাজার শহরের কস্তুরাঘাটস্থ বাঁকখালী ব্রীজের উত্তর পাশেরই মিড ওয়ে ডেইরি ফার্মটি অবস্থিত। যা কক্সবাজার সদর থানা থেকে আধা কিলোমিটার দূরে।

প্রতিষ্ঠানটি মালিক কৃষিবিদ সালেহ আহমদ জানিয়েছেন, মধ্যরাতে সশস্ত্র একটি দল ট্রাক যোগে এসে তার প্রতিষ্ঠানে হানা দেয়। এসময় নৈশ প্রহরী ও কর্মচারিদের মারধর করে অস্ত্রের মুখে জিন্মি করে বেঁধে রাখে। এরপর একটি বাছুর এবং বিদেশী ৪ টি দুধের গাভি ট্রাক যোগে লুট করে নিয়ে যায়। ঘটনার সময় পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতরা গরু নিয়ে চলে যায়। এ ঘটনায় আহত ৫ কর্মচারিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় ৩ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। খুরুশকুলের মনুপাড়ার হায়দার আলী, সিকান্দর, কুইজ্জা নামের ৩ জনকে চেনা গেছে। এব্যাপারে কক্সবাজার সদর থানায় এজাহার জমা দিয়েছেন।


কক্সবাজার সদর মডেল থানার ‍পরিদর্শক (তদন্ত) মো. মছিউর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে লিখিত এজাহার পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Tag
আরও খবর