সমুদ্রশহর কক্সবাজারের বুকে একবছর আগে প্রতিষ্ঠিত মানসম্পন্ন জার্সি-টিশার্টের অনলাইন প্রতিষ্ঠান 'দরিয়া'- প্রথম বর্ষপূর্তিতে উদ্বোধন করলো তাদের প্রথম অফিস।
কক্সবাজার শহরের প্রধান সড়কের কালুর দোকানে তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু হল সোমবার থেকে। এদিন সন্ধ্যায় এক অনাড়ম্বর আয়োজনে পরিবারের সদস্য ও কাছের মানুষদের নিয়ে দিনটি উদযাপন করে দরিয়া।
দরিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সায়ন্তন ভট্টাচার্য জানান, এটি তাদের স্বপ্নের পথে যাত্রার প্রথম ধাপ। এই অফিসটি থেকেই দরিয়া ধাপে ধাপে শিক্ষা,বিনোদন ও ডিজাইনিং নিয়ে কাজ শুরু করবে।
সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক অতনু দাশ গত একবছরের অনলাইন কার্যক্রমে যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে সামনের দিনগুলোতেও গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের প্রত্যয় জানান।
এদিন ফিতা ও কেক কেটে অফিসটির উদ্বোধন করেন দরিয়ার প্রধান দুই উদ্যোক্তার পিতা ও মাতা। এসময় পরিবারের অন্যান্য সদস্য, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের উপস্থিতিতে আনন্দমুখর হয়ে ওঠে সমগ্র পরিবেশ।
১৬ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
২১ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৬ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬৮ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭১ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০২ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে