নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে গরু চুরির অপবাদে এক যুবককে রাতভর পিটিয়ে হত্যা

কক্সবাজারে গরু চুরির অপবাদে এক যুবককে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে।


শনিবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের ১২ নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২১) প্রকাশ সুনিয়া।তিনি একই ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মোঃ আলমের ছেলে।তিনি ১ সন্তানের জনক বলে জানা যায়।


এই ঘটনায় নিহত সাজ্জাদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে সৈকত পাড়া এলাকার বাসিন্দা নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গিয়ে সাজ্জাদকে তুলে নিয়ে আসে।পরে সেখানে গরু চুরির অপবাদে রাতভর পৈশাচিক নির্যাতন করে।এসময় খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গেলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে।


এই বিষয়ে সাজ্জাদের মা সাহেরা খাতুন জানান, তার ছেলে কোনো দোষ না করা স্বত্বেও নূর সৈকত পাড়ার নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায়।পরে আমরা গেলে আমাদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছেলে গরু চুরি করেছে অপবাদ দেয়।


এছাড়া নিহত সাজ্জাদের বউ শাহনাজ পারভীন (১৮) জানান, তার স্বামীকে হঠাৎ কয়েকজন মিলে তুলে নিয়ে যায়।পরে রাতে তাকে ছাড়িয়ে আনতে গেলে ১ লক্ষ টাকা দাবি করে।পরে তারা চলে আসলে হঠাৎ ভোর ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে এবং বলে তার স্বামীকে মর্গে রাখা হয়েছে।


পরে পরিবারের সদস্যরা সকালে আসলে তার লাশ দেখতে পায়।এই ঘটনার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন সাজ্জাদের পরিবার।তারা জানান নিরীহ নিরপরাধ মানুষকে যারা এভাবে মেরে ফেলেছে তারা যেন পার না পাই।


এই বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, হত্যার বিষয়টি আমরা খবর পেয়েছি।ইতোমধ্যে একটি টিম সেখানে গিয়েছে এবং বিষয়টা খতিয়ে দেখছি।

Tag
আরও খবর