নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

২৭ দিন পর কক্সবাজারের ট্রেন গেলো ঢাকার উদ্দেশ্যে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচী ঘিরে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। একারণে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টা ৩০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। 


তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্ত:নগর কক্সবাজার এক্সপ্রেস' ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। 'আন্ত:নগর পর্যটক এক্সপ্রেস' ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া, ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 


আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রাব্বানী বলেন- কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন লাইন বা স্টেশনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। 


তিনি আরও বলেন- নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।

Tag
আরও খবর