নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

 কক্সবাজারে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। এসময় আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


১২ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতনী নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ।  


অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতারা কক্সবাজার জেলায় তেমন কোন ঘটনা না ঘটায় প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ জানান।  


সেনাবাহিনী,র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে, যদি কোনো প্রকার হুমকি বা নিরাপত্তা ঝুঁকির তথ্য পেলে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।  


জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃংখলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করছে জানিয়ে সকলকে সতর্ক থাকতে বলেন।


সভায় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, র‍্যাব ১৫ অধিনায়ক লে,কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, সেনাবাহিনীর ৯ ইবি-র ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী বক্তব্য রাখেন। 


এছাড়া বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, উদয় শংকর পাল মিঠু, দীপক শর্মা দীপু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, বৌদ্ধ সম্রদায়ের প্রতিনিধি রবীন্দ্র বড়ুয়া, জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পালসহ বিভিন্ন উপজেলার পুজা কমিটির নেতৃবৃন্দ।

Tag
আরও খবর