নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুই দিনের সফরে কক্সবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি আগামী ১২ ও ১৩ জুলাই কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের উদ্দেশ্য কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিমান পরিবহন ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা।


মঙ্গলবার (৯ জুলাই) মন্ত্রীর একান্ত সচিব মাইন উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 


সফরসূচি অনুযায়ী, মাননীয় মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বিভিন্ন পর্যটন স্থাপনা ও বিমানবন্দর পরিদর্শন করবেন। ১২ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার বিমানবন্দর অবতরণ করবেন তিনি। এরপর কক্সবাজার পর্যটন মোটল শৈবালে উপস্থিত হবেন। সাড়ে ৫টায় পর্যটন মোটেল শৈবালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি। এদিন রাত্রিযাপন শেষে পরদিন শনিবার সকাল ১০ টায় কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় হোটেল সায়মনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় পর্যটন মোটেল শৈবাল, প্রবাল, উপল ও লাবণী পরিদর্শন শেষে কক্সবাজারে হতে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

Tag
আরও খবর