নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে ৫ তলার অনুমোদনে ৬ তলা নির্মাণ, কউকের উচ্ছেদ

কক্সবাজার শহরের কলাতলী চন্দ্রিমা এলাকায় পাঁচ তলার অনুমোদন নিয়ে ছয় তলা ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।


সোমবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের নেতৃত্বে কলাতলীর চন্দ্রিমা এলাকার মেহেদী হাসানের নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালানো হয়। এ সময় ব্যত্যয়কৃত অংশ ভেঙে ফেলা হয়।


কউক সচিব জানান, অনুমোদনের বাইরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। বিল্ডিং নির্মাণ আইন-১৯৯৬ অনুযায়ী ভবন মালিককে পরপর ৩টি নোটিশ দেওয়া হবে। চূড়ান্ত নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান পরিচালনা করা হয়।


কউকের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদ উন নবী জানান, এলাকায় যারা বিল্ডিং নির্মাণ করছেন, তাদের মূলত সচেতন করার জন্য দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে। কউকের নির্দেশনা অমান্য করে অনুমোদনহীনভাবে গড়ে তোলা বিল্ডিং মালিকদের আইনের আওতায় আনা হবে। পর্যটন শহর কক্সবাজারকে সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


উচ্ছেদ অভিযানে কউকের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর