নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা সমস্যার জন্যও ফেসবুকের প্রচারণাকে দায়ী করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত অপকর্মের জন্য ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ ও টিকটককে ক্রিমিনাল বলে মন্তব্য করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি।


 এদিকে অনলাইন জুয়া, সাইবার বুলিং ও ডিপ ফেইক ভিডিও দিয়ে অপরাধ সংঘটনের জন্য ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ ও টিকটককে একহাত নিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল এসব প্লাটফর্ম ক্রিমিনাল। ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। আইন মেনে জবাবদিহি না করলে, সরকার চুপ করে থাকবে না।


সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই চোখে পড়ে তারকাদের ভুয়া পর্ণ ভিডিও। তাদের দেখা যায়, অনলাইন জুয়ার প্রচারণাতেও। অভিযোগ ওঠেছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তারকা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জেনারেট করা ছবি ও কণ্ঠ হুবহু নকল করে বানানো হচ্ছে এসব ডিপ ফেইক ভিডিও। এতে সামাজিকভাবে হেয় হচ্ছেন অনেকেই।


এছাড়া, প্রতিমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, অনলাইন জুয়ার ফাঁদে আটকা পড়েছে দেশের ৫০ লাখ মানুষ। ঘটছে নানা অপরাধ; পাচার হচ্ছে দেশের টাকা। এসব বন্ধে বারবার তাগাদা দিয়েও সাড়া না পাওয়ায় ফেসবুক, এক্স ও টিকটকসহ ডিজিটাল প্লাটফর্মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।


এ সময়, রোহিঙ্গা সমস্যার জন্যও ফেসবুকের প্রচারণাকে দায়ী করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক কর্মকাণ্ড কিংবা প্রচার-প্রচারণা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক

Tag
আরও খবর