নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারত থেকে আনা অস্ত্রের চালানসহ চক্রের দুই সদস্য আটক

ইয়াবাসহ আটকের পর ২০২০ সালে কারাগারে পরিচয় হয় চক্রের তিন সদস্যের। সেখানে বসে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালানের পরিকল্পনা। চক্রটিতে যোগ দেয় বন্দরনগরী চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও কক্সবাজারের একাধিক সদস্য।


মঙ্গলবার (২৫ জুন) রাতে কক্সবাজার সদরের পিএমখালী ও কলাতলীতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলিসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতারের পর বুধবার (২৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জামিলুল হক।


আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার কাজি জাফর সাদেক ওরফে রাজু ও পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকার হুমায় কবির।


র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জামিলুল হক বলেন- তিনজনের পরিচয় হয় কারাগারে। সেখানেই তারা পরিকল্পনা করে ভারত থেকে অস্ত্র আনার। যখন সবাই জামিনে বের হয়। তারপর থেকে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অস্ত্র আনার ব্যাপারে যোগাযোগ শুরু করে। তারপর তাদের চক্রে যোগ দেয় আরও একাধিক সদস্য। তাদের সহায়তায় অস্ত্র-গুলি গুলো কক্সবাজারে আনতে শুরু করে।


তিনি বলেন- কয়েকটি চালান নিরাপদে পাচারের পর মঙ্গলবার রাতে র‌্যাবের কাছে খবর আসে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে আনা অস্ত্র-গুলি কক্সবাজারে প্রবেশ করবে এমন সংবাদে অভিযানে নামে র‌্যাব। প্রথমে সদরের পিএমখালী এলাকা থেকে চক্রের সদস্য হুমায়ন কবিরকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্য রাজুকে কলাতলী থেকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি জামিল আরও বলেন- জিজ্ঞাসাবাদে তারা পার্শ্ববর্তী দেশ থেকে আনা একটি ৩০৩ রাইফেল, একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগেও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


Tag
আরও খবর