নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে পাহাড় ধসে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অর্থ সহায়তা

কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাদশা ঘোনায় পাহাড় ধসে নিহত নবদম্পতির পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন।

রবিবার (২৩ জুন) সকালে নগদ আর্থিক সহায়তাসহ পরিবারটির খোঁজখবর নিতে যান সহকারি পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। পাহাড় ধসে বিধ্বস্ত শয়ন কক্ষ ঘুরে দেখেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় স্থানীয় কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবিরকে সঙ্গে নিয়ে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন জাহাঙ্গীর আলম। বিপদগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেওয়ায় কোস্ট ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ সময় এলাকা ব্যবস্থাপক আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক সঞ্জয় চৌধুরীসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন রাত সাড়ে ৩টায় পাহাড় ধসে নিহত হন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্ব স্ত্রী মাইমুনা আক্তার। মাত্র ৮ মাস আগে তাদের বিয়ে হয়। নবদম্পতির নির্মম মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag
আরও খবর