নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে এক রাতে ছুরিকাঘাতে ২ পর্যটকসহ ৩ জন আহত

কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে আসার সময় চকরিয়ার ফাসিয়াখালী এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে পর্যটকের টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।


শুক্রবার (২১ জুন) রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় ঘটনাটি ঘটে।


এ ঘটনায় আহত অ্যাডভোকেট রুবেল খান ও তার এক বন্ধু শুক্রবার রাত সাড়ে ৩টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।


আহত রুবেল খান জানান, তিনি এবং তার কয়েক বন্ধু মিলে সাজেকে ঘুরতে আসেন। সেখান থেকে কক্সবাজার আসার সময় চকরিয়া সেনাবাহিনী ক্যাম্পের পরে তাদের বাইক গতিরোধ করে তাদের টাকা পয়সা, দু'টি মোবাইল ফোন এবং মোটরসাইকেল নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় তাদেরকে দায়ের কোপ ও রড দিয়ে আঘাত করে জখম করা হয়।  


এছাড়াও একই দিন রাতে শহরের বড় বাজারে ব্যবসায়ী রবিউল হোসেন নামক এক চাউল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে। তাকেও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। 


তিনি জানান, দোকান থেকে বাড়ি ফেরার সময় চার পাঁচ জন যুবক রাত বারোটার দিকে এলোপাতাড়ি তাকে ছুরিকাঘাত করে জখম করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতাল আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


এতে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে জানান স্থানীয়রা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কক্সবাজার পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

Tag
আরও খবর