নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদে ঘরমুখো মানুষ,যাত্রীদের ভীড় কম কক্সবাজার বাস টার্মিনালে

 দুই দিন পরে ঈদুল আযহা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শুরু হয়ে গেছে ঈদের ছুটি। এতে ঈদে বাড়ি ফিরছে কক্সবাজারে কর্মরত মানুষ। তবে কক্সবাজার বাস টার্মিনালে যাত্রীদের চাপ কম দেখা গেছে। কারণ হিসেবে কাউন্টার ম্যানেজার,সুপারভাইজাররা বলছেন ট্রেনের প্রভাব।এবার ঈদে অনেক ঘরমুখো মানুষ ট্রেনে বাড়ি ফিরেছে। 


শুক্রবার (১৪ জুন) কক্সবাজার বাস টার্মিনালে সরেজমিন গিয়ে দেখা যায়, যাত্রীদের তেমন কোন ভীড় নেই। বৃহস্পতিবার কর্মদিবস শেষ করেই ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হয়ে গিয়েছে। ভীড় নেই মানুষজনের তেমন। 


শাহ আমিন বাস সার্ভিসের ম্যানেজার জানিয়েছেন, এবারে তারা এসি বাসের ভাড়া কমিয়ে নন এসির সমমানের ভাড়া নিচ্ছেন। যেন যাত্রীরা ভালো জার্নির মাধ্যমে বাড়ি ফিরতে পারেন। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের এ সুযোগটি তারা দিচ্ছেন বলে জানিয়েছেন। 


মারছা বাস সার্ভিসের এক কর্মচারী জানিয়েছেন, যাত্রী খুবই কম। দুই তিন ঘন্টায়ও একটি বাস পূর্ণ হচ্ছে না। ট্রেনে মানুষ বাড়ি যাচ্ছে। এ জন্য তাদের যাত্রী আগের তুলনায় কমেছে।


তবে স্বাধীন ট্টাভেলসের কাউন্টারের ম্যানেজার বলছেন তাদের যাত্রী রয়েছে। আশা করা হচ্ছে আগামী দুই দিনের মধ্যে যারা এখনো বাড়ি ফিরেনি তারা বাড়ি ফিরবে। এতে কিছুটা বাড়তে পারে।

Tag
আরও খবর