নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার থেকে শুরু হচ্ছে প্রথম আলোর জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা, অনলাইনে নিবন্ধন

স্বপ্ন দেখো-জীবন গড়ো-এই শ্লোগানে এবারও সারাদেশে অর্থাৎ দেশের ৬৪ জেলাতে প্রথম আলোর আয়োজনে ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব শুরু হচ্ছে। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ এর পৃষ্ঠপোষকতায় এবারের এ সংবর্ধনা শুরু হচ্ছে কক্সবাজারের জিপিএ-৫ প্রাপ্তদের দিয়েই।

আগামী ২৫ জুন-মঙ্গলবার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশশরফ জব্বারিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে।

এবার কক্সবাজার জেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৫৭ জন। এর মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩০১ জন। সংবর্ধনায় অংশ নিতে হলে কৃতীদের অবশ্যই অনলাইন নিবন্ধন করতে হবে। অনলাইন নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩০০ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার থেকেই যেহেতু সংবর্ধনা উৎসব শুরু, সেহেতু কক্সবাজারের সকল জিপিএ-৫ প্রাপ্তদের নিবন্ধনও আগেভাগে হওয়া চাই। সবাই মিলে আমরা ভালো ফলাফল উদযাপন করতে চাই। যেহেতু কৃতী শিক্ষার্থীদের অর্জনে, আমরা গর্বিত।

জিপিএ-৫ সংবর্ধনা সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠে নেমেছে প্রথম আলো বন্ধুসভার বিশাল কর্মীবাহিনী। সংবর্ধনার দিন সকালে সবার হাতে হাতে খাবার, উপহারসামগ্রীর সঙ্গে ক্রেস্ট-সার্টিফিকেটও তুলে দেবেন বন্ধুসভার সদস্যরা।শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বও তাদের হাতে । উৎসবে চলবে প্রিয় শিক্ষক-কৃতী শিক্ষার্থীদের স্মৃতিচারণ-কথামালা, অতিথি শিল্পী ও কৃতী শিক্ষার্থীদের পরিবেশনায় গান-নৃত্য-আবৃত্তি-সাংস্কৃতিক অনুষ্টানও।

নিবন্ধন করতে ভিজিট করো-

https://www.gpa5reception.com/

বিস্তারিত জানতে হলে

#prothomalo

#ShikhoBangladesh

#GPA5Celebration

জরুরি প্রয়োজনেঃ

আব্দুল কুদ্দুস রানা-০১৭১৩-১০৩৮৭৬

Tag
আরও খবর