নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আরসার কাছে অস্ত্র বিক্রিকারী ৩ যুবক অস্ত্রসহ আটক

আরসার সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করা ৩ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় তাদের তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার (২৯ মে) রামুর রশিদনগর এলাকার লম্বাঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করে কৌশলে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো-মহেশখালী কালারমারছড়ার ফকিরজুম এলাকার মৃত জাফর আহমদের ছেলে তারেক মিয়া (২৮), চকরিয়া ডুলাহাজারার ডুমখালীর ফরিদুল আলমের ছেলে মো. নেজাম উদ্দিন (৩২) ও কালারমারছড়ার নুনাছড়ি এলাকার মৃত আক্কাস আলী ফকিরের ছেলে আব্দুল গফুর ওরফে গুরা মনু (৩২)।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব—১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পের বিরাজমান বিভিন্ন দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী সংগঠন আরসা সদস্যদের কাছে বিক্রি করে থাকে।

এছাড়াও জেলায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে চাহিদামতো অস্ত্র সরবরাহ করতো। বুধবার (২৯ মে) চক্রটি রামু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্র সরবরাহ করার জন্য তারা মহেশখালী থেকে রামুর উদ্দেশ্যে আসছিল। খবর পেয়ে রামু স্বপ্নতরী পার্কের সামনে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহেশখালী এবং চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এসময় তাদের তল্লাশি করে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর