নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৮ মে কক্সবাজারের হোটেল সী প্যালেস এ অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, দেশের বীমা শিল্পে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স অন্যতম বীমা প্রতিষ্ঠান। প্রগতি লাইফ আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০১৯, ২০২০ ও ২০২১ এ স্বর্ণ পদক অর্জন করেছে। বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বীমাশিল্পের উন্নয়নে বিভিন্ন নীতিমালা প্রনয়ন করেছে, যা আমাদের সঠিক পথে সাফল্য অর্জনে সহায়তা করবে। সুতরাং আইডিআরএ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নীতিমালা আমাদের মেনে চলতে হবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর মোট প্রিমিয়াম গত বছরের তুলনায় এই বছর প্রায় ১২% বৃদ্ধি পেয়েছে এবং ২০২৩ সালে লাইফ ফান্ড হয়েছে ৬৩৩ দশমিক ৩৫ কোটি টাকা। ২০২৩ সাল শেষে মোট বিনিয়োগের পরিমাণ ৫৪৭ দশমিক ৪১ কোটি টাকা। সকলের প্রচেষ্টায় আগামী বছর ব্যবসা এবং বিনিয়োগের পরিমাণ আরো বৃদ্ধি হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বিভিন্ন অনিয়মের কারনে দেওলিয়া হওয়ার পথে এবং তারা গ্রাহকদের দাবীর টাকা পরিশোধ করতে পারছে না। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ এই ধরনের কোন সমস্যা নেই। আমরা সব সময় গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে দাবী সময় মতো পরিশোধে বদ্ধপরিকর। কাঙ্খিত সাফল্য অর্জনে প্রতিটি উপজেলায় সংগঠন তৈরী করে অফিস স্থাপন করতে হবে। বেশি বেশি মহিলাকর্মী নিয়োগ করতে হবে, যাতে তারা বিদেশে চাকুরীরত পরিবারের সদস্যদের বীমার প্রয়োজনীয়তা বুঝিয়ে তাদের বীমা করতে উদ্বুদ্ধ করাতে সক্ষম হয়। এতে ব্যবসার পরিধি আরও সম্প্রসারিত হবে।

সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৩ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৩ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৪ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে ।

####

Tag
আরও খবর