অবশেষে বৃষ্টি নামলো সমুদ্র শহরে। তবে রইলো না বেশীক্ষণ। রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর দু’ফোঁটা বৃষ্টিতে ভিজিয়ে দিলো রাতের পিচঢালা পথ। স্বস্তির এই বর্ষণ নিমিষেই মিলিয়ে গেলো তেপান্তরে। কৃপন আকাশ মাত্র ৪ মিনিটের বৃষ্টিতেই তার অনুদার জলদরোজা বন্ধ করে দিলো। বৃহস্পতিবার রাত ২ টা ৩০ মিনিটে শুরু হয় মাঝারি বৃষ্টি আর বৃষ্টি ফুরোয় ৪ মিনিট বাদে অর্থাৎ রাত ২ টা ৩৪ মিনিটে। অনেকেই কিছু বুঝে উঠার আগেই বৃষ্টি নেই হয়ে যায়।
অন্যদিকে হাওয়া দপ্তর বলছে বৃহস্পতি ও শুক্রবার কক্সবাজারে বৃষ্টি হতে পারে, সেইসাথে গরমের তীব্রতাও কমবে। তাই রাতের এই আকস্মিক বৃষ্টি মনে আশার সঞ্চার করলেও তার ৪ মিনিটের ব্যাপ্তি মানুষকে হতাশ করেছে। এখন কেবল অপেক্ষা আকাশ ভেঙ্গে ঝুম বৃষ্টি কখন নামবে?
দাবদাহে কক্সবাজার জেলার পেকুয়া ও ঈদগাঁও উপজেলায় হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু হয়েছে।
১৬ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৬ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬৮ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
১৭১ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২০৩ দিন ৩৭ মিনিট আগে