নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তীব্র দাবদাহে কক্সবাজারের লবণ চাষীদের স্বস্তি, পাচ্ছে না পর্যাপ্ত দাম

তীব্র দাবদাহ অস্বস্তিকর হলেও অনেকের জন্য স্বস্তির। বিশেষ করে করে কক্সবাজার উপকূলের লবণ চাষীরা এই তীব্র দাবদাহে খুবই খুশি।

কক্সবাজারের বিভিন্ন উপজেলার লবণের মাঠে চাষীদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এই বছর লবণের বাম্পার ফলন হচ্ছে।

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের লবণ চাষিরা বলেন, অন্যান্য বছর যেখানে এক বেড় থেকে ২০-৩০ কেজি লবণ পাওয়া যেত সেখানে এই বছর তা তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

টেকনাফের হ্নীলার লবণ চাষীদের সাথে কথা বলে জানা যায়, প্রচণ্ড গরমে লবণের বেডে পানি দেওয়া কোনো রকম ব্যর্থ হচ্ছে না। ভালো লবণ পাওয়া যাচ্ছে। এতে এই তীব্র দাবদাহেও খুশিতে দিন কাটাচ্ছেন তারা।

লবণ চাষীরা আরও বলেন, এই বছর প্রচুর পরিমাণ লবণ উৎপাদন হচ্ছে। সাধারণত গত কয়েক বছর মাঠের ছোট ছোট প্রতিটি বেড থেকে গড়ে ২০ থেকে ৩০ কেজি লবণ উৎপাদন হলেও এই বছর তা ছাড়িয়ে গেছে। এই প্রচণ্ড তাপে প্রতি বেড় থেকে প্রায় ৮০ কেজি অর্থাৎ ২ মণ করে লবণ উৎপাদিত হচ্ছে যা স্মরণকালের সবচেয়ে বেশি লবণ উৎপাদন বলে তাদের ধারণা।

তাদের দাবি, এবছর লবণের দাম একটু কম। যদি সরকার লবণের দাম বাড়ায় তাহলে তাদের তীব্র দাবদাহে শরীরের ঘামের মূল্যায়ন করা হবে। এতে লবণ চাষে সবার আগ্রহ তৈরি হবে।

বিসিক তথ্যসূত্র মতে,গত ৬৩ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের লবণ উৎপাদন। গত বছর লবণ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৮ লাখ ৩২ হাজার মেট্রিক টন যা এবছর মৌসম শেষ হওয়ার আগে এখন পর্যন্ত ২২ লাখ ৩৯ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। এ বছর দেশে লবণের চাহিদা ২৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন। বাকি ১৬ দিন যদি আবহাওয়ার অনুকূলে থাকলে আরও ২৫-২৬ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag
আরও খবর