নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১ বছর থেকে ১০ বছরের নানা ধরণের ৩৬ জন প্রতিবন্ধীদের মাঝে ওই উপকরণ দেওয়া হয়। এরমধ্যে ছিলে বিএফও, সিপি চেয়ার, বিকেএফও, ওয়াকার, হ্যান্ড স্পিলিন্ট, এএফও, বিএসএমও। এইসব ডিভাইস তৈরীতে কারিগরি সহযোগিতা প্রদান করে এসএআরপিভি, কক্সবাজার।

এই উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাকেন্দ্র, এসএআরপিভি কার্যালয়ে ওই সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এসময় তিনি কার্যক্রমটিকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে রূপান্তরিত হবে। তিনি প্রতিবন্ধীদের জন্য সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন।

এসএআরপিভি’ আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপক ইউনুস হোছেন মন্টু। কক্সবাজার প্রতিবন্ধী ব্যক্তিদের শুভেচ্ছাদূত নাজমা আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চকরিয়ার ইনচার্জ সাকিব হাসান, ফিজিও থেরাপিষ্ট রেজাউল করিমসহ অন্যান্যরা।

এর আগে মেয়র প্রতিবন্ধী সেন্টার পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

Tag
আরও খবর