নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা

কক্সবাজারে তীব্র তাপদাহের কারণে দিনদিন অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পর্যটন নগরী কক্সবাজারে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ করেছে শতশত মুসল্লি ৷


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শহরের ঐতিহ্যবাহী হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়।


উক্ত ইসতিসকার নামাজে ইমামতি করেন শহরের বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হুদা। প্রচণ্ড তাপ প্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করেন।


তীব্র তাপদাহের কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েন।


প্রিয়নবী (সা.) এমন বৃষ্টি না হওয়ার কারণে সাহাবিদের নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইসতিসকার তথা বৃষ্টির জন্য হাত তুলে দোয়া ও নামাজ আদায় করতেন বলে জানান মুসল্লিরা।

Tag
আরও খবর